ময়মনসিংহ ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ভালুকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি :- আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ০১মে) সকাল সাড়ে ৯টায় ভালুকা বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু।

এসময় আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি তুলে ধরেন।

তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ছাঁটাই বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার, সময়মতো বেতন প্রদান এবং কর্মস্থলে আহত হলে এককালীন আর্থিক সহায়তার দাবি জানান।

এছাড়া শিল্পাঞ্চল ভালুকায় শ্রমিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন নেতারা। একই সঙ্গে কলকারখানা ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ভালুকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ

আপলোড সময়: ০৯:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬