ময়মনসিংহ ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় জমি ইস্যুতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৬:০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১০৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ :- ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যুবদল নেতা সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি ও তার সমর্থকরা।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গৌরিপুর এলাকায় অবস্থিত ফিনিক্স কোম্পানির একটি জমি নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে দাবি করা হয়, রাতের আঁধারে ওই জমি দখল করেছেন সালাউদ্দিন সরকার। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট যুবদল নেতা।
সালাউদ্দিন সরকারের দাবি, তিনি ক্রয়সূত্রে জমিটির বৈধ মালিক এবং পরিকল্পিতভাবে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমার সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু নেতা ওই জমিসহ আশপাশের আরও কয়েকটি জমি দীর্ঘদিন ধরে জবরদখলে রেখেছিল। শুধু এই জমিই নয়, একইভাবে আরও কয়েকজন মালিকের জমিও দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি বিচারাধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করে দ্রুত আইনি সমাধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় জমি ইস্যুতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপলোড সময়: ০৬:০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬