ময়মনসিংহ ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- “সমৃদ্ধ পল্লী, সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি।

তিনি বলেন, গ্রামীণ উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের সুফল ইতোমধ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময়: ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬