ময়মনসিংহ ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১১০ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৬ মে) বিকেলে উপজেলার মাস্টারবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা, দোকানঘর ও ফুটপাত দখলকারী ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন, ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া সামনে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ। এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; পূর্বেও এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, নজরুল জয়ন্তী উপলক্ষে যানজট কমানো এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মহাসড়ক দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপলোড সময়: ১২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬