ময়মনসিংহ ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় যানজট নিরসনে পুলিশের অভিযান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৭০০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকা বাসসট্যান্ড এলাকার যৌথ অভিযানে নামে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০জুন) দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও সড়কে যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, পরিবহন মালিক নেতা জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজকুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযানের সময় বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহন পার্কিং নিষেধ, সড়কের প্রবেশদ্বারে যানবাহন রেখে যাত্রী উঠানো বন্ধ ও সড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় যানজট নিরসনে পুলিশের অভিযান

আপলোড সময়: ১২:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩